প্রিন্ট এর তারিখঃ Feb 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২০ পিএম ইং
তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) শায়রুল কবির খান স্বাক্ষরিত এক চিঠিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তার মনোনয়ন নিশ্চিত করেছেন।
বিএনপি চেয়ারম্যানের শূন্য হওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে দল বগুড়া জেলা সভাপতি রেজাউল করিম বাদশাকে মনোনীত করেছে বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। আইন অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ ৩টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারলে একটি আসন থেকে সংসদ সদস্য হতে পারেন। সেই অনুযায়ী, তারেক রহমান ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।
স্বত্ব © ২০২৬ ডিবিএন নিউজ